পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসা

بيبترا جهار كرامتية فاضل مدرسة

PABITRAJHAR KARAMATIA FAZIL MADRASAH

EIIN: 127732 | প্রতিষ্ঠিত: ১৯৫০

দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত।

পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা
পীরগাছা, রংপুর
বিজ্ঞপ্তি
বিষয়: দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত।
এতদ্বারা অত্র মাদরাসার ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা–২০২৭) সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে মাদরাসা অফিসে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়: ০৮/১০/২০২৬ হতে ১৪/১০/২০২৬ পর্যন্ত।
e-SIF তথ্য এন্ট্রির শেষ তারিখ: ১৫/১০/২০২৬।
নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তীতে কোনো সুযোগ নাও পাওয়া যেতে পারে।
তারিখ: ০৭/১০/২০২৬
অধ্যক্ষ
পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা
পীরগাছা, রংপুর

Scroll to Top